ইংরেজি বাক্য পড়ার সময় কোথায় কতটুকু থামতে হবে বা মনের ভাব স্পষ্ট করার জন্য যেসব চিহ্ন (. , ; : ! ? ইত্যাদি) ব্যবহার করা হয়, সেগুলোকে Punctuation Marks বলে।
১২টি প্রধান বিরাম চিহ্ন:
1 Full Stop ( . )
দীর্ঘ বিরতিসবচেয়ে বেশি থামার প্রয়োজন হলে বাক্যের শেষে Full Stop বসে।
ক) সাধারণ বক্তব্য ও আদেশমূলক বাক্যে (Assertive & Imperative):
I am reading a storybook. (সাধারণ বাক্য)
Read the news carefully. (আদেশ)
খ) নামের সংক্ষিপ্ত রূপ ও ডিগ্রিতে (Abbreviation):
Prof. A. K. Azad, M.A., Ph.D.
2 Comma ( , )
স্বল্প বিরতিসবচেয়ে কম বিরতির জন্য Comma ব্যবহৃত হয়।
১. সমজাতীয় একাধিক শব্দ আলাদা করতে:
Rafi, Tanvir, Sadiya and Sumon are friends.
২. কাউকে সম্বোধন করে কিছু বললে (Vocative Case):
Listen to me, Aarif.
Tell me, my friend, what happened?
৩. পরিচয়মূলক বাড়তি অংশ (Apposition):
Mr. Rahman, our school headmaster, is a kind man.
৪. Yes/No এর পর আলাদা করতে:
Yes, I will go to college today.
৫. Tag Question এবং Direct Speech-এ:
Birds fly, don't they?
Tanvir said, "I am going home."
3 Semi-colon ( ; )
কমা (,) অপেক্ষা বেশি এবং ফুলস্টপ (.) অপেক্ষা কম বিরতি নির্দেশ করতে Semi-colon বসে।
উদাহরণ (Conjunction বাদ দিয়ে দুটি বাক্য জোড়া দিলে):
To err is human; to forgive is divine.
You must study hard; otherwise, you will fail.
4 Colon ( : )
তালিকা, উদাহরণ বা সময় বোঝাতে Colon ব্যবহার করা হয়।
১. কোনো তালিকা (List) প্রকাশের আগে:
Bring the following items: paper, pen, and ruler.
২. নাটকের ডায়ালগে বক্তার পর:
Rafi: Where are you going?
৩. সময় বোঝাতে (ঘণ্টা ও মিনিটের মাঝে):
08:30 a.m. / 10:15 p.m.
5 Note of Exclamation ( ! )
আকস্মিক আনন্দ, দুঃখ, বিস্ময়, বা আবেগ প্রকাশ করতে এই চিহ্ন বসে।
Hurrah! We won the cricket match.
What a beautiful garden it is!
Alas! The old man is dead.
6 Note of Interrogation ( ? )
কোনো প্রশ্ন করা বোঝালে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন ( ? ) বসে।
What is your favourite subject?
Are you attending the class today?
7 Inverted Commas ( " " )
কারো হুবহু উক্তি বা বই-কবিতার নাম উদ্ধৃত করতে ব্যবহৃত হয়।
Teacher said, "Always speak the truth."
"Gitanjali" was written by Rabindranath Tagore.
8 Apostrophe ( ' )
অধিকার/মালিকানা বোঝাতে এবং অক্ষর বাদ পড়া বোঝাতে বসে।
১. মালিকানা বোঝাতে (Possessive):
Sadiya's book, Students' room.
২. অক্ষরের সংক্ষেপণে (Contraction):
Don't (Do not), I'll (I will), It's (It is).
9-10 Hyphen (-) & Dash (—)
Hyphen (-): যৌগিক শব্দ জুড়তে ছোট দাগ।
Father-in-law, Twenty-one, Passers-by.
Dash (—): চিন্তার পরিবর্তন বা ব্যাখ্যায় লম্বা দাগ।
He lost everything — money, home, and health.
11-12 Brackets ( ) & Asterisk ( * )
Brackets ( ): অতিরিক্ত তথ্য আটকে রাখতে।
The Liberation War (1971) is our pride.
Asterisk (*): দৃষ্টি আকর্ষণ বা ফুটনোটের জন্য।
Read lesson five *carefully.