Interactive Test
স্কোর: 0 / 0
আর্টিকেল প্রাকটিস কুইজ
সঠিক উত্তর বাছাই করুন এবং আপনার দক্ষতা যাচাই করুন!
সংরক্ষিত নিয়মাবলী
০টি সংরক্ষিতপ্যাসেজে Article ব্যবহারের মূল সামারি
পরীক্ষায় একটি Passage দেওয়া থাকে যেখানে নির্দিষ্ট কিছু শূন্যস্থান পূরণ করতে হয়। সঠিক উত্তর বসানোর সাধারণ কৌশল:
১. অনির্দিষ্ট এক বোঝালে: Consonant ধ্বনি হলে a এবং Vowel ধ্বনি হলে an বসে।
২. নির্দিষ্ট করে বোঝালে: এক বা একাধিক বস্তু/ব্যক্তি যাই হোক না কেন the বসে।
৩. কোনো আর্টিকেলের প্রয়োজন না থাকলে: শূন্যস্থানে ✗ (Cross) বসে।
নমুনা প্যাসেজ প্রাকটিস (Passage Model)
Once upon a time, there lived (a) a poor farmer in (b) a village. He had (c) an honest son. (d) The boy went to (e) ✗ school regularly.
ব্যাখ্যা:
(a) অনির্দিষ্ট একজন কৃষক → a farmer
(b) একটি সাধারণ গ্রাম → a village
(c) Honest শব্দটির উচ্চারণ Vowel ('অ') এর মতো → an honest
(d) পূর্বে উল্লেখিত ছেলেটিকে নির্দিষ্ট করা হয়েছে → The boy
(e) পড়াশোনার উদ্দেশ্যে স্কুলে যাওয়া বোঝালে কোনো Article বসে না → ✗