Easy Version

Child labour means making young children work for money instead of going to school and enjoying childhood. Poverty is the main reason behind this problem, as poor parents often send their children to work to earn extra income. You can see working children in tea stalls, workshops, garages, brickfields, homes, and on city streets. They often work long hours for very low wages in unsafe conditions. Because of early work, many children drop out of school and miss the chance to build a bright future. Heavy or risky jobs can also harm their growing bodies and minds. Ending child labour requires helping poor families, enforcing laws strictly, and making education free and accessible for every child. Communities and employers must also care for children's rights. When children can study, play, and stay safe, society grows stronger and healthier.

বাংলা অনুবাদ (Bengali Translation)

শিশুশ্রম বলতে বোঝায় কোমলমতি শিশুদের স্কুলে যাওয়া ও শৈশব উপভোগ করার পরিবর্তে অর্থের বিনিময়ে কাজে বাধ্য করা। দারিদ্র্য এই সমস্যার প্রধান কারণ, কারণ দরিদ্র অভিভাবকেরা প্রায়ই বাড়তি আয়ের আশায় সন্তানদের কাজে পাঠান। চায়ের দোকান, ওয়ার্কশপ, গ্যারেজ, ইটের ভাটা, গৃহস্থালি কাজ এবং শহরের রাস্তায় কর্মরত শিশুদের দেখা যায়। তারা প্রায়ই অনিরাপদ পরিবেশে সামান্য মজুরির বিনিময়ে দীর্ঘ সময় কাজ করে। অল্প বয়সে কাজে যুক্ত হওয়ায় অনেক শিশু স্কুল থেকে ঝরে পড়ে এবং উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সুযোগ হারায়। ভারী বা ঝুঁকিপূর্ণ কাজ তাদের বেড়ে ওঠা শরীর ও মনেরও ক্ষতি করে। শিশুশ্রম বন্ধ করতে দরিদ্র পরিবারগুলোকে সহায়তা করা, আইনের কঠোর প্রয়োগ এবং প্রতিটি শিশুর জন্য শিক্ষা সহজলভ্য ও বিনামূল্যে করা প্রয়োজন। শিশুদের অধিকার রক্ষায় সমাজ ও নিয়োগকর্তাদেরও সচেতন হতে হবে। শিশুরা যখন পড়তে, খেলতে ও নিরাপদে থাকতে পারবে, তখন সমাজ আরও শক্তিশালী ও সুস্থ হয়ে উঠবে।