সাম্প্রদায়িকতা বলতে কী বুঝ?
অথবা, সাম্প্রদায়িকতা কী?

ভূমিকা:

সাম্প্রদায়িকতা একটি শান্তিপ্রিয় রাষ্ট্রের জন্য ভয়াবহ এক অভিশাপ। এটি জাতি ও দেশের সুসংগঠিত সমাজব্যবস্থায় অস্থিরতা এবং বিদ্বেষের বীজ রোপণ করে। বাংলার ইতিহাসে হিন্দু ও মুসলিমরা বহুদিন ধরে সম্প্রীতি ও সৌহার্দ্যের সাথে বসবাস করছিল। কিন্তু ব্রিটিশ ঔপনিবেশিক শাসকেরা তাদের রাজনৈতিক স্বার্থ পূরণ এবং দীর্ঘমেয়াদি শাসন নিশ্চিত করতে পরিকল্পিতভাবে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মাঝে বিভেদ সৃষ্টি করে। তারা হিন্দুদের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদান করে, অন্যদিকে মুসলমানদের প্রতি তারা ছিল সন্দেহপ্রবণ ও অবিশ্বাসী। এর ফলে মুসলিম সম্প্রদায় শিক্ষা, চাকরি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বঞ্চনার শিকার হয় এবং ধীরে ধীরে পশ্চাৎপদ হয়ে পড়ে। এই বৈষম্য ও অবহেলা থেকেই তিক্ততার জন্ম হয়, যার পরিণতিতে সমাজে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে পড়ে।

সাম্প্রদায়িকতা:

সাম্প্রদায়িকতা বলতে বোঝায় যখন কোনো ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের ধর্ম, জাতি, বর্ণ, বা অন্য কোনো পরিচয়ের ভিত্তিতে অন্য সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ, বৈষম্য বা ঘৃণা পোষণ করে এবং তাদের ক্ষতি করতে প্রস্তুত থাকে। সহজ কথায়, এটি হচ্ছে 'আমরা' বনাম 'তারা' মনোভাব, যেখানে নিজের সম্প্রদায়কে শ্রেষ্ঠ মনে করা হয় এবং অন্য সম্প্রদায়কে নিকৃষ্ট বা শত্রু হিসেবে দেখা হয়।

ভারতে নিজেদের শাসনব্যবস্থা সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা করার জন্য ব্রিটিশ সরকার পরিকল্পিতভাবে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক বিভাজনের বীজ বপন করে। তারা হিন্দু জমিদার সৃষ্টি করে, প্রশাসনের উচ্চপদে হিন্দুদের নিয়োগ দেয় এবং ব্যবসা-বাণিজ্যে হিন্দুদের অগ্রাধিকার দিয়ে মুসলমানদের মনে হিন্দুদের প্রতি বিদ্বেষ জন্ম দেয়। অপরদিকে মুসলমানদের মন রক্ষার কৌশল হিসেবে ১৯০৫ সালে বঙ্গভঙ্গ কার্যকর করে, কিন্তু হিন্দুদের প্রবল বিরোধিতার মুখে ১৯১১ সালে তা বাতিল করে। ফলে হিন্দুরাও মুসলমানদের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করতে থাকে। এই বিভাজনমূলক রাজনীতির ফলে ভারতে বারবার সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত হয়। এভাবেই ব্রিটিশরা “ভাগ করো ও শাসন করো” নীতির মাধ্যমে ভারতীয় উপমহাদেশে শত্রুতা ও বিদ্বেষ ছড়িয়ে দিয়ে নিজেদের শাসনব্যবস্থাকে সুদৃঢ় করে।

আন্তর্জাতিক সংজ্ঞা ও দৃষ্টিভঙ্গি:

Wikipedia তে বলা হয়েছে: “Communalism is a theory of government or a system of government in which independent communes participate in a federation...”
Oxford Dictionary তে বলা হয়েছে:
1. A political movement... the state controls the means...
2. Communism as a system... such as in the former Soviet Union.

ধর্মের নামে যখন ধর্মাতিরিক্ত লক্ষ্য সিদ্ধির জন্য কোনো ধর্মীয় সম্প্রদায় কাজ করে তখন তাকে সাম্প্রদায়িকতা বলা হয়। এরূপ গোষ্ঠী ধর্মান্ধতায় রূপান্তরিত হয়ে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠায় নিয়োজিত হয়। তাই এক সময় তাদের লক্ষ্য হয় এক ধর্ম, এক জাতি ও এক রাষ্ট্র প্রতিষ্ঠা।

উপসংহার:

পরিশেষে বলা যায়, সাম্প্রদায়িকতা ব্যক্তিগত বিশ্বাসে নয়, বরং রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে গভীর প্রভাব ফেলে। অনেকে ব্যক্তিগতভাবে উদার হলেও ধর্মীয় বা রাজনৈতিকভাবে সংকীর্ণ মনোভাব পোষণ করেন। এর ফলে সমাজে বিভাজন, বিদ্বেষ ও সংঘাত সৃষ্টি হয়, যেমনটি ইউরোপে প্রটেস্ট্যান্ট ও ক্যাথলিকদের মধ্যে দীর্ঘ যুদ্ধেও দেখা গেছে।