প্রশ্ন: সংস্কৃতির সংজ্ঞা দাও।
অথবা, সংস্কৃতি কী?
উত্তরঃ ভূমিকা: সংস্কৃতি হলো মানুষের সামগ্রিক জীবনযাত্রার প্রতিফলন। ব্যক্তি ও সমাজের চিন্তা-চেতনা, রুচি-বোধ, আচরণ, বিশ্বাস, রীতিনীতি ও কৃষ্টির সমন্বয়ে গঠিত হয় সংস্কৃতি। এটি কোনো নির্দিষ্ট বস্তুর নাম নয়; বরং মানুষের সামগ্রিক জীবনের চালচলন ও মূল্যবোধের ধারাবাহিক প্রকাশ।

সংস্কৃতির উৎপত্তি:
‘Culture’ শব্দটি লাতিন ‘Colere’ শব্দ থেকে এসেছে, যার অর্থ ‘চাষ করা’ বা ‘পরিচর্যা করা’। প্রাচীনকাল থেকে মানুষের চিন্তা, বিশ্বাস, শিল্প, অভ্যাস, ভাষা, কৃষ্টি ও জ্ঞানের ধারাকে সংস্কৃতি বলা হয়ে আসছে।

সংকীর্ণ অর্থে: মার্জিত রুচি, শিল্পবোধ বা শিক্ষিত আচরণ।
ব্যাপক অর্থে: মানুষের জীবনযাপন পদ্ধতির সামগ্রিক রূপ।

সংজ্ঞাসমূহ:
ম্যাকাইভার: “Culture is what we are.”
ই. বি. টাইলর: “Culture is that complex whole which includes knowledge, belief, art, law, custom and any other capabilities and habits acquired by man as a member of society.”
এনসাইক্লোপিডিয়া অব সোশ্যাল সায়েন্স: “সংস্কৃতি হলো মানুষের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত শিল্প, প্রথা, মূল্যবোধ ও জীবনধারার সামগ্রিক রূপ।”
কুলি, এঞ্জেল ও কার: “Culture is the sum total of transmittable results of living together.”
কার্ল মার্কস: “Culture is super structure.”

উপসংহার: সংস্কৃতি হলো মানব সমাজের জীবনধারা, চিন্তাভাবনা, বিশ্বাস, আচরণ ও কৃষ্টির সমষ্টি। এটি মানুষের চেতনার বিকাশ ও সমাজের পরিচয়ের মূল ভিত্তি।