বাংলাদেশের ভূপ্রকৃতির বৈশিষ্ট্য ও প্রভাব

প্রশ্নঃ বাংলাদেশের ভূপ্রকৃতির বৈশিষ্ট্য আলোচনা কর।
অথবা, বাংলাদেশের ভূপ্রকৃতির বৈশিষ্ট্য ও প্রভাব আলোচনা কর।
অথবা, বাংলাদেশের ভূগোলিক বৈশিষ্ট্য ও ইতিহাসের উপর প্রভাব বর্ণনা কর।
অথবা, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও ভূপ্রকৃতির বর্ণনা দাও।
অথবা, বাংলাদেশের অবস্থান ও ভূপ্রকৃতির বৈশিষ্ট্য পর্যালোচনা কর।

ভূমিকা

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি স্বতন্ত্র ভৌগোলিক বৈশিষ্ট্যসম্পন্ন দেশ। এটি নদীবিধৌত উর্বর সমভূমি ও পাহাড়ঘেরা ভূপ্রকৃতির সমন্বয়ে গঠিত। এই ভূপ্রকৃতি দেশের পরিবেশ, কৃষি ও অর্থনীতির উপর ব্যাপক প্রভাব ফেলে।

ভৌগোলিক অবস্থান

বাংলাদেশের মোট আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিমি। এটি ২০°৩৪′ থেকে ২৬°৩৮′ উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১′ থেকে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। উত্তরে ভারত, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে ভারত ও মায়ানমার দ্বারা বেষ্টিত।

ভূপ্রকৃতির শ্রেণিবিন্যাস

টারশিয়ারি যুগের পার্বত্য এলাকা

উত্তর-পূর্বে সিলেট ও দক্ষিণ-পূর্বে চট্টগ্রাম পার্বত্য এলাকা রয়েছে। এখানে বিজয়/তাজিংডং বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ (১২৩১ মিটার)। অঞ্চলটি চা চাষ, বাঁশ, বন ও পাহাড়ি সম্পদের জন্য পরিচিত।

প্লাইস্টোসিন যুগের সোপানভূমি

এখানে লাল ও ধূসর মাটি দেখা যায়। ফলজ গাছ, গজারি বন এবং খনিজ সম্পদ গুরুত্বপূর্ণ।

প্লাবন সমভূমি ও বদ্বীপ অঞ্চল

এই অঞ্চল দেশের সবচেয়ে উর্বর ভূমি, যা কৃষিতে ব্যাপক ভূমিকা রাখে।

উপসংহার

বাংলাদেশের ভৌগোলিক বৈচিত্র্য দেশের কৃষি, পরিবেশ ও জীবনযাত্রায় সরাসরি প্রভাব রাখে। এই ভূপ্রকৃতি দেশকে দিয়েছে এক অনন্য বৈশিষ্ট্য ও প্রাকৃতিক সমৃদ্ধি।