প্রশ্ন: “বাঙালি সংকর জাতি” – ব্যাখ্যা কর।
অথবা, বাঙালি একটি সংকর জাতি— আলোচনা কর।
অথবা, “বাঙালি একটি সংকর জাতি” – যুক্তিসহ ব্যাখ্যা কর।
অথবা, বাঙালি নরগোষ্ঠীকে কেন সংকর জনগোষ্ঠী বলা হয়?
উত্তর: ভূমিকা: বাংলাদেশের জনসংখ্যা মূলত বিভিন্ন নৃগোষ্ঠীর মিশ্রণে গঠিত। প্রাচীনকাল থেকে এ অঞ্চলে নানা জাতি, গোত্র ও নরগোষ্ঠীর আগমন ঘটেছে এবং একত্রে বসবাস ও মিশ্রণের ফলে বাঙালি জাতি গড়ে উঠেছে। এই কারণে বাঙালিকে ‘সংকর জাতি’ বা মিশ্রিত জাতি বলা হয়ে থাকে। পণ্ডিত হার্বার্ট রিজলি, বিরাজশংকর গুহ, রমাপ্রসাদ চন্দ্র, নীহাররঞ্জন রায়সহ অনেক গবেষকই বাঙালিকে বিভিন্ন নৃগোষ্ঠীর মিলনে সৃষ্ট একটি সংকর জাতি হিসেবে বিবেচনা করেছেন।
বাঙালি সংকর জাতি – বিস্তারিত আলোচনা:
বাঙালি জাতি গঠনে প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে মুসলিম শাসনের আগ পর্যন্ত বিভিন্ন নৃগোষ্ঠীর সংমিশ্রণ ঘটেছে। মূলত বাঙালি জাতিকে দুই প্রধান শ্রেণিতে ভাগ করা যায়—অনার্য (প্রাক-আর্য) এবং আর্য নরগোষ্ঠী।
১. অনার্য নরগোষ্ঠী: বাংলার আদিম অধিবাসীরা এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এদের মধ্যে রয়েছে অস্ট্রিক, দ্রাবিড়, আলপীয়, মঙ্গোলীয়, নেগ্রিটো প্রভৃতি জাতিগোষ্ঠী।
২. নেগ্রিটো: বাংলার প্রথম স্তরের অধিবাসী। বৈশিষ্ট্য: খর্বাকৃতি, কালো বর্ণ, খাটো উচ্চতা, মোটা চুল, উল্টানো নাক।
৩. অস্ট্রিক (অস্ট্রালয়েড): সাঁওতাল, মুণ্ডা জাতি এদের মধ্যে পড়ে।
৪. আলপাইন জাতি: দ্রাবিড়দের পরে আগত। বাঙালিসহ গুজরাটি, মারাঠি, ওড়িশি জাতির পূর্বপুরুষরা এদের অন্তর্ভুক্ত।
৫. দ্রাবিড়: প্রায় ৫০০০ বছর আগে এ অঞ্চলে প্রবেশ করে।
৬. মঙ্গোলয়েড: গারো, চাকমা, মণিপুরি, খাসিয়া, মুরং, হাজং প্রভৃতি গোষ্ঠী।
৭. নার্ডিক জাতি: বাংলায় উপস্থিতি কম হলেও কিছু প্রভাব রয়েছে।
৮. আরব জাতি: ৭ম-৮ম শতকে আগমন করে স্থায়ীভাবে বসবাস শুরু করে।
৯. ইউরোপীয় জাতি: ১৬শ শতকে ব্যবসায়িক কারণে আগমন করে এবং বসতি গড়ে।
উপসংহার: বিভিন্ন যুগে নানা নৃগোষ্ঠীর আগমন ও মিলনের মাধ্যমে বাঙালি জাতি গড়ে উঠেছে। শারীরিক গঠন, চেহারা, গায়ের রং ও সংস্কৃতির ক্ষেত্রে বৈচিত্র্য লক্ষণীয়। স্যার হার্বার্ট রিজলি তাঁর গ্রন্থ Tribes and Castes of Bengal-এ উল্লেখ করেছেন, বাঙালি জাতি মূলত মঙ্গোলীয় ও দ্রাবিড় জাতিগোষ্ঠীর মিশ্রণ। তাই বলা যায়, বাঙালি জাতি একটি বহুজাতিক ও সংকর জাতি, যা নানা নৃগোষ্ঠীর মিলনে গড়ে উঠেছে।